চাইনিজ ভাষা শেখা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে চবিতে হচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট

Printed Edition
চাইনিজ ভাষা শেখা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে চবিতে হচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট
চাইনিজ ভাষা শেখা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে চবিতে হচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট

চাইনিজ ভাষা শিখা ও সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যে চীনের অর্থায়নে এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট। এর মাধ্যমে চবি শিক্ষার্থীরা চাইনিজ ভাষা শিখতে পারবে। পাশাপাশি চাইনিজরা বাংলা ভাষা শিখতে পারবে। এতে চীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাবোরেটিভ রিসার্চ, বিনা খরচে সহজেই স্কলারশিপ এবং আন্তর্জাতিক জব মার্কেটে ভালো করতে সক্ষম হবে। এ ছাড়া কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেশন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে নানাবিধ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে।

বৃহস্পতিবার চবি ভিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, চবি প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন ও চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে গত ১৪ ও ১৫ নভেম্বর চীনের বেইজিংয়ে বিশ্ব চাইনিজ ল্যাঙ্গুয়েজ কনফারেন্সে যোগদান করেন তারা। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চীন সরকার ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার চূড়ান্ত চুক্তি ও কর্মপরিকল্পনা প্রণয়ন সম্পাদন করা হয়। ওই সময় চীন সরকার ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ভিসি প্রফেসর ড. ওয়াং ঝিলিয়াং ও প্রো-ভিসি শাও ওয়েসিং।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া ও মেরিন সায়ন্সেস ও ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহাদাত হোসেন, চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র পরিচালক ড. মো: আনোয়ার হোসেন, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন, চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রফেসর ইব্রাহিম হোসেন, সহকারী প্রক্টর প্রফেসর মো: বজলুর রহমান ও প্রফেসর আককাছ আহমদ, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, যাতায়াত ও আবাসন সম্পাদক মো: ইসহাক ভূঁঞা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, চবি সাংবাদিক সমিতির সভাপতি জানে আলম, সাংবাদিক সমিতির নেতারা, সদস্যরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বিজ্ঞপ্তি।