বাংলাদেশে উদযাপিত হলো তিমুর-লেস্তের স্বাধীনতা ঘোষণার ৫০ বছর

Printed Edition
বাংলাদেশে উদযাপিত হলো তিমুর-লেস্তের স্বাধীনতা ঘোষণার ৫০ বছর
বাংলাদেশে উদযাপিত হলো তিমুর-লেস্তের স্বাধীনতা ঘোষণার ৫০ বছর

ঢাকার হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে ২৮ নভেম্বর তিমুর-লেস্তের স্বাধীনতা ঘোষণার ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন বাংলাদেশে তিমুর-লেস্তের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে কূটনীতিক, সরকারি কর্মকর্তা, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও দুই দেশের বন্ধুসুলভ প্রতিনিধিরা অংশ নেন। দ্বিপক্ষীয় সম্পর্কের উষ্ণ পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি তিমুর-লেস্তের জনগণের ঐতিহাসিকসংগ্রাম, দৃঢ়তা ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রশংসা করেন। পাশাপাশি দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশের সাথে দেশটির ক্রমবর্ধমান সম্পর্কের কথা উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।