বেইলি রোডের বৃষ্টি ভুলে নতুন স্মৃতিতে তাহসান

Printed Edition
বেইলি রোডের বৃষ্টি ভুলে নতুন স্মৃতিতে তাহসান
বেইলি রোডের বৃষ্টি ভুলে নতুন স্মৃতিতে তাহসান

বিনোদন প্রতিবেদক

রাজধানীর বেইলি রোডে এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গান গাইছিলেন তাহসান। গানটির ‘এখনো বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই’ লাইনটি এলে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন। এরপর হঠাৎ গান থামিয়ে মাইক্রোফোনে তাহসান বলে ওঠেন,‘‘একদিন এই বেইলি রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই অ্যান্ড আই ডোন্ট কেয়ার।” তারপর তিনি আবার গানের শেষ অংশটি গেয়ে যান।

ঘটনাটি ২০১৯ সালের ৯ নভেম্বর সন্ধ্যার।

সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। বিরহ কাটিয়ে সেই তাহসান এখন রোজা আহমেদকে সাথে নিয়ে নতুন করে জীবন শুরু করেছেন। সেই জীবনের বৃষ্টিকে ঘিরে তৈরি হয়েছে তাহসানের নতুন স্মৃতি।

সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ও একটি ছবি শেয়ার করেছেন তাহসানের স্ত্রী রোজা আহমেদ।

সেখানে দেখা যায়, স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসাথে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গান গাইতে শোনা যায়, আর তা উপভোগ করছিলেন রোজা।

শুধু তাই নয়, তাদের দু’জনকে পুরোপুরি ভেজা অবস্থায় দেখা যায়, আর চোখে-মুখে ছিল ভালোবাসার দীপ্তি।

রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরো দেখা যায়, ভেজা অবস্থায় এক ফুটপাথে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে-র একটি গানের সুর।