পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়-পর্বসংখ্যা-৭৬

দ্বিতীয় অধ্যায় : ব্রিটিশ শাসন

Printed Edition
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়-পর্বসংখ্যা-৭৬
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়-পর্বসংখ্যা-৭৬

পিয়ারা আক্তার

সাবেক শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা, ঢাকা।

প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : ব্রিটিশ শাসন’ থেকে আরো ৯টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এবং ১টি যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : সিরাজউদ্দৌলা কে ছিলেন?

উত্তর : সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন।

প্রশ্ন : কোম্পানির শাসনকাল কত?

উত্তর : ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত এক শ’ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল।

প্রশ্ন : বাঁশের কেল্লা কে নির্মাণ করেন?

উত্তর : মীর নেসার আলী তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন।

প্রশ্ন : ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল?

উত্তর : ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য ‘ভাগ করো, শাসন করো’ নীতি ছিল।

প্রশ্ন : ক্ষুদিরামকে ফাঁসি দেয়া হয়েছিল কেন?

উত্তর : ইংরেজ শাসকদের বিরুদ্ধে অভিযানে অংশ নেয়ার কারণে ক্ষুদিরামকে ফাঁসি দেয়া হয়েছিল।

প্রশ্ন : উনিশ শতকে বাংলার নবজাগরণের ফলাফল কী ছিল?

উত্তর : উনিশ শতকে বাংলার নবজাগরণের ফলে সামাজিক সংস্কারসহ শিক্ষা, সাহিত্য ও জ্ঞান-বিজ্ঞানের ব্যাপক প্রসার ঘটে।

প্রশ্ন : নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে?

উত্তর : নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে।

প্রশ্ন : ভারতীয় মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ সালে।

প্রশ্ন : বাঁশের কেল্লা কোন জেলায় নির্মাণ করা হয়?

উত্তর : বাঁশের কেল্লা নির্মাণ করা হয় পশ্চিম বাংলার চব্বিশপরগনা জেলায়।

যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর

প্রশ্ন : পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পাঁচটি কারণ উল্লেখ করো।

উত্তর : নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ :

র. সিংহাসনে আরোহণ করেই তরুণ নবাবকে নানা রকম ষড়যন্ত্র ও বিরোধী শক্তির মুখোমুখি হতে হয়।

রর. এক দিকে ছিল ইংরেজদের ক্রমবর্ধমান শক্তি, আর অন্য দিকে খালা ঘসেটি বেগম, সেনাপতি মীরজাফর আলী খানের মতো ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র।

ররর. রায় দুর্লভ এবং জগৎ শেঠের মতো প্রভাবশালী বণিক গোষ্ঠীর ষড়যন্ত্র।

রা. ইংরেজদের সাথে নবাববিরোধী শক্তিগুলোর একজোট হয়ে ষড়যন্ত্র করা।

পলাশীর যুদ্ধে সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতা।