ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিজঅর্ডারস বিভাগের ১০ বছর পূর্তি উৎসব রোববার অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- নবীনবরণ, বিদায় সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারপার্সন শারমীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান স্বাগত বক্তব্য প্রদান করেন। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. হাকিম আরিফ বিভাগীয় কার্যক্রম তুলে ধরেন। নবীনদের পক্ষে ইয়ামিন হালিম ও আফরিন সারোয়া এবং বিদায়ীদের পক্ষে ফাহমিদা মতিন মীম অনুভূতি ব্যক্ত করেন। মাস্টার্সের শিক্ষার্থী লামিয়া নাহার ইতু অনুষ্ঠান সঞ্চালন করেন। অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গত একদশক ধরে এই বিভাগ অটিজমসহ বিভিন্ন স্নায়বিক ও শারীরিক প্রতিবন্ধকতা মোকাবিলায় অনন্য ভূমিকা পালন করে আসছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
ঢাবি কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ১০ বছর পূর্তি উদযাপন
Printed Edition



