নিজস্ব প্রতিবেদক
কারা অধিদফতরের চার উপ-কারা মহাপরিদর্শককে (ডিআইজি প্রিজন্স) বদলি করা হয়েছে।
গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা-১ উপসচিব মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বদলি হওয়া উপ-কারা মহাপরিদর্শকদের মধ্যে বিভাগীয় সদর দফতর ঢাকা বিভাগ-২ গাজীপুরের ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে ঢাকার কারা অধিদফতরে, কারা অধিদফতরের মো: আলতাফ হোসেনকে বিভাগীয় সদর দফতর, খুলনা বিভাগ, যশোরে, রংপুর বিভাগের উপ-কারা মহাপরিদর্শক মো: কামাল হোসেনকে বিভাগীয় সদর দফতর, ঢাকা বিভাগ-২ গাজীপুরে এবং যশোর, খুলনা বিভাগের মনির আহমেদকে রংপুর বিভাগের উপ-কারা মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।



