কুষ্টিয়া সীমান্তে প্রতিপক্ষের হাতে মাদককারবারি খুন

Printed Edition

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক নিয়ে বিরোধের জেরে জনি ইসলাম (৩০) নামে এক মাদককারবারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি একই ইউনিয়নের জামালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। নিহত জনি সীমান্ত এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও মাদকের অর্ধডজন মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। দৌলতপুরের চাঞ্চল্যকর মোহন হত্যার প্রধান আসামি তিনি। এ কারণে প্রতিপক্ষের সাথে হত্যা ও মাদকসংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার দুপুরে জামালপুর এলাকায় জনির উপস্থিতি টের পেয়ে প্রতিপক্ষের সোহানের নেতৃত্বে ৩০-৩৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়। এ সময় হাঁসুয়া দিয়ে কুপিয়ে তার পায়ের রগ কেটে হত্যা নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়।