ওশান অব পিস অ্যালায়েন্স

অস্ট্রেলিয়া-ফিজি প্রতিরা জোটে যোগ দিচ্ছে নিউজিল্যান্ড

Printed Edition

এএফপি

অস্ট্রেলিয়া ও ফিজির মধ্যে সদ্য স্বারিত সামরিক জোটে যোগ দেয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে নিউজিল্যান্ড। গতকাল বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ‘ওশান অব পিস অ্যালায়েন্স’ নামের এই বিশেষ চুক্তির মাধ্যমে ফিজি ও অস্ট্রেলিয়া একে অপরের পারস্পরিক প্রতিরায় এগিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, নিজস্ব সামরিক বাহিনী রয়েছে এমন যেকোনো প্রশান্ত মহাসাগরীয় দেশের জন্য এই জোটে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী লাক্সন ফিজি ও অস্ট্রেলিয়ার এই নতুন সামরিক অংশীদারিত্বকে স্বাগত জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে এবং ফিজির সাথেও রয়েছে অত্যন্ত দৃঢ় ঐতিহাসিক বন্ধন। নিরাপদ ও স্থিতিশীল একটি অঞ্চল গড়ে তুলতে নিউজিল্যান্ড ইতোমধ্যে দেশ দু’টির সাথে কাজ করছে, তাই এই নতুন জোটে সম্পৃক্ত হওয়াটা অত্যন্ত যৌক্তিক। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এই বিষয়ে জানান, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সমস্যাগুলো এই অঞ্চলের দেশগুলোর নেতৃত্বেই সমাধান করা উচিত, নেতারা দীর্ঘদিন ধরে এমন অবস্থানের পইে রয়েছেন। এই জোটের মাধ্যমে সদস্য দেশগুলোর সম্পর্ক আরো নতুন উচ্চতায় পৌঁছাবে। অন্য দিকে, নিউজিল্যান্ডের প্রতিরামন্ত্রী ক্রিস পেঙ্ক এই উদ্যোগকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পারস্পরিক ঐক্য আরো জোরদার করার একটি বড় সুযোগ হিসেবে উল্লেখ করেছেন।