প্রশ্ন : আমাদের ছেলের বয়স ১৪ মাস, ওর এখনো আকিকা দেয়া হয়নি। আমার স্বামীর এখন ইনকাম নাই। আমরা একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। এখন কি আমরা আমাদের অবস্থা ভালো হলে তখন দিলে হবে নাকি এখন-ই যেকোনো উপায়ে দেয়া লাগবে?
উত্তর : আকিকা দেয়া সুন্নাত। আকিকা না দিলে গুনাহ হবে না। হাদিসের ভাষ্য অনুযায়ী আকিকা রোগ-প্রতিরোধে সহায়ক। সুতরাং সামর্থ্য থাকলে জন্মের ৭ দিনে আকিকা দেয়া সুন্নাত। পরেও যেকোনো সময় দেয়া জায়েজ।
-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট



