চুয়েটে আইকিউ এসির উদ্যোগে ট্রেইনিং সম্পন্ন

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘হ্যান্ডস অন ট্রেইনিং অন টিচিং-লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট-২’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। এতে কিনোট স্পিকার ছিলেন অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মেকাট্রনিকস্ ইজ্ঞিনিয়ারিং অনুষদের মেকানিক্যাল বিভাগের সিনিয়র লেকচারার ড. ইফতেখার খান। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া। বিজ্ঞপ্তি।