শোক সংবাদ

আয়েশা খাতুন

Printed Edition

বৃহত্তর দাউদকান্দি প্রবীণ নারী আয়েশা খাতুন (লালমোহন বিবি) ৯৩ বছর বয়সে গত মঙ্গলবার রাতে কুমিল্লার মুন হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমার নামাজে জানাজা গতকাল বুধবার সকাল ১০টায় নিজ গ্রাম পেন্নাই ঈদগাহ মাঠে সম্পন্ন হয়। পরে দক্ষিণ পূর্বপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমা আয়েশা খাতুন ছিলেন স্বাধীন বাংলাদেশের দাউদকান্দি গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমেদ ফকিরের স্ত্রী। তিনি চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনী ও বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা।