অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে

Printed Edition

আদালত প্রতিবেদক

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা মো: নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা বিভাগের এসআই মো: আব্দুল মালেক গত ২১ জুন আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ভুক্তভোগী ইকরাকে উদ্দেশ্য করে আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক ও মানসিকভাবে আঘাতমূলক বিভিন্ন পোস্ট করতেন। এ ছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সাথে ছবি প্রকাশ করে উস্কানিমূলক মন্তব্যও করেন। মামলার রহস্য উদঘাটন এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

শুনানিতে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানালেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে আলভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন