রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে আনুষ্ঠানিকভাবে গাউছিয়া হজ গ্রুপের নতুন আঞ্চলিক অফিস উদ্বোধন করা হয়েছে। গত শনিবার রাজবাড়ী শহরের আক্কাস আলী মিয়া টাওয়ারের দ্বিতীয় তলায় ফিতা কেটে এই অফিসের উদ্বোধন করেন গাউছিয়া হজ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহি উদ্দিন। উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কার্যালয়ের পরিচালক হাফেজ মোহাম্মদ আবু বক্কর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হজ গ্রুপের কর্মকর্তা মেজবাউদ্দিন, হাজী আব্দুল ওহাব, সমাজসেবক আব্দুর রব এবং বিএনপি নেতা নাসির উদ্দিন মিয়া। উদ্বোধন শেষে আগামী জুলাই মাসে এই গ্রুপের মাধ্যমে রাজবাড়ী থেকে পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।



