সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভার উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অনুপস্থিতসহ নানা অনিয়ম ও অবথ্যবস্থাপনার অভিযোগে বৃহস্পতিবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক আরিফ আহম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এর আগে দুদক কর্মকর্তারা ছদ্মবেশে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় অনিয়ম এবং অবথ্যবস্থাপনার খোঁজ নেন। অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ তৌহিদুল আলম হাসান কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন না। অভিযানের বিষয়ে সহকারী পরিচালক আরিফ আহম্মদ বলেন, টিকিট ও ওষুধ বিতরণে অতিরিক্ত টাকা আদায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনুপস্থিতি ও ফোন রিসিভ না করাসহ নানা অভিযোগ ছিল। আমরা সিভিলে সবকিছু দেখে ঘটনার সত্যতা পাই। এ ছাড়া আরো দুই-একজন কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছি। তাদের সাথে আমরা কথা বলেছি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডিজির সাথে মিটিংয়ে আছেন বলেন। এ ছাড়া ওষুধ বিতরণ ও টিকিট নেয়ার বিষয়ে কোনো সত্যতা পাইনি।