বানিয়ারা তুজম্মল হাফিজিয়া মাদরাসার ছাত্রদের পাগড়ি প্রদান

Printed Edition

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার অন্তর্গত বানিয়ারা হাফিজিয়া মাদরাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে আজ শুক্রবার হাফেজ ছাত্রদের পাগড়ি দেয়া হবে। হাফেজ মো: আবদুর রাজ্জাকের তত্ত্বাবধানে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাওলানা ইব্রহিম।

প্রধান অতিথি থাকবেন-মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ২ নং জামুর্কি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী। উদ্বোধন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ তালুকদার।

মাহফিলে প্রধান বক্তা থাকবেন- মুফতি শেখ হামিদুর রহমান সাইফী, মুফতি আবুল হাসান আনছারী, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ জুবায়ের।

সভা পরিচালনা করবেন ডোকলাহাটি বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান। বিজ্ঞপ্তি।