বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গমন করেছেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেই’তে জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশী কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন। এ ছাড়াও উভয় স্থানের রাষ্ট্রীয় এবং মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। আইএসপিআর।



