সুন্দরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

Printed Edition

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার সুন্দরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ্ ঈফফাত জাহান তুলির সাথে উপজেলায় কর্মরত সব সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি চৌধুরী আল মাহমুদ, উপজেলা সমন্বিলত প্রেস ক্লাবের আহ্বায়ক মো: নজরুল ইসলাম, সদস্য সচিব মো: নুরুন্নবী প্রামাণিক সাজু, সাংবাদিককর্মী মো: শাহজাহান মিঞা, এ মান্নান আকন্দ, শাহ মো: রেদওয়ানুর রহমান, ঈমান আলী মামুন, খিজির উদ্দিন, রেজাউল ইসলাম, জাহিদ কামাল, এম এ মাসুদ, রুবেল মিয়া ও আনিছুর রহমান আগুন প্রমুখ।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার উপজেলার সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান।

পরে সাংবাদিককর্মীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।