বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে প্রথমবারের মতো ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা: মিল্টন হলে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির লোকাল হেলথ ডিস্ট্রিক্ট এর সিনিয়র স্টাফ স্পেশালিস্ট ইমার্জেন্সি মেডিসিনবিষয়ক সহযোগী অধ্যাপক ডা: রেজা আলী। গুরুত্বপূর্ণ ওই সভায় বিএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা: মো: নাজমুল হোসেন, বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম প্রমুখ মূল্যবান বক্তব্য রাখেন। বিএমইউর জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ ফারুক ইশতিয়াক সঞ্চালনায় অনুষ্ঠানে বিএমইউর ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, অধ্যাপক ডা: মো: ইব্রাহীম সিদ্দিক, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান প্রমুখসহ অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা ফ্যাকাল্টিরা, বিএমইউর ডিনরা, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা, শিক্ষকরা এ উদ্বোধনী সভায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
বিএমইউতে ১ম বারের মতো ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স শুরু
Printed Edition


