নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ বাগে জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে গতকাল শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির উদ্যোগে খতমে খাজেগান ও দোয়ার আয়োজন করা হয়। এদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করা হয় এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ ছাড়া নবনির্বাচিত রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর যেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন এ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাও: মুফতি মাহবুব আলম।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার উপদেষ্টা ফারুক আহমেদ, সভাপতি শহিদুল ইসলাম রিপন, সহসভাপতি এম আর সাগর, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিকদার, মাদরাসার প্রিন্সিপাল আব্দুর রহিম সাহেব, শিক্ষক-ছাত্রসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।



