চীন গেছেন ঢাবি ভিসি

Printed Edition

ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) ভিসি ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউনান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘চাইনিজ ব্রিজ’ প্রোগ্রামে যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে গতকাল চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে তিনি ইউনান বিশ্ববিদ্যালয়ে চাইনিজ ব্রিজ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেবেন। এ ছাড়া ঢাকা বিশ^বিদ্যালয় এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং ইউনান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আলোচনা করবেন।

ঢাবিতে চীনা ভাষা প্রোগ্রামের মানোন্নয়নে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে। এই প্রোগ্রামের অধীনে, শিক্ষার্থীরা প্রথম দুই বছর ঢাবিতে তৃতীয় বছর ইউনান বিশ্ববিদ্যালয়ে কাটাবে এবং চতুর্থ বছর শেষে করে ঢাবি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করবে। ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের আগামী ২৭ জুন দেশে ফেরার কথা রয়েছে। এ সময় প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অতিরিক্ত হিসেবে ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি।