সম্প্রতি ঢাকা মোহাম্মদপুর কাজী নজরুল ইসলাম রোডস্থ বিএনপি অফিসে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীকে সংবর্ধনা ও দোয়া করার জন্য মো: মাহবুবুল ইসলামের ব্যবস্থাপনায় এক দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মহাসচিবের আমন্ত্রণে দোয়া করার জন্য আসেন সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর। অনুষ্ঠানে মুনাজাতের মাধ্যমে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের সবার জন্য সফলতা ও মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া ভারপ্রাপ্ত মহাসচিবকে পূর্ণ মহাসচিব হিসেবে দেখার আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে তিনি আখেরি মুনাজাত করেন। বিজ্ঞপ্তি।



