বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ব্র্যাক হেলথকেয়ারের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত করপোরেট চুক্তি স্বার

Printed Edition

মতিঝিলস্থ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে গত বুধবার বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের মধ্যে কোম্পানির স্বাস্থ্য তাকাফুল গ্রাহকদের স্বাস্থ্যসেবা প্রদানে এক করপোরেট চুক্তি স্বারিত হয়। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের হেড অব হেলথকেয়ার এন্টারপ্রাইজ ডা: তৌফিকুল হাসান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পে করপোরেট চুক্তিতে স্বার করেন। চুক্তি স্বার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বেঙ্গল ইসলামী লাইফের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলমগীর কবির, দাবি ও হসপিটাল নেটওয়ার্ক বিভাগের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আনিসুর রহমান সুমন এবং ব্র্যাক হেলথকেয়ারের বিজনেস ডেভেলপমেন্ট ও পার্টনারশিপ বিভাগের সেলস ম্যানেজার মো: রোকনুজ্জামান, সেন্টার ম্যানেজার (সিদ্ধেশ্বরী) মো: মাইদুল হক, ডেপুটি ম্যানেজার এ কে এম মইনুদ্দীন শাহ প্রমুখ। স্বারিত এই চুক্তির আওতায় বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্বাস্থ্য তাকাফুল গ্রাহকরা ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের সব শাখায় (মিরপুর, উত্তরা, সিদ্ধেশ্বরী ও গুলশান/বাড্ডা) বিশেষ স্বাস্থ্যসেবা এবং মূল্য হ্রাস সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।