ডিজিটাল পেমেন্টের বিশ্বব্যাপী সমাদৃত জনপ্রিয় গেটওয়ে, ভিসা (ঠওঝঅ) এবং আইএফআইসি ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস-বর্ডার ক্যাম্পেইন’ (আগস্ট-সেপ্টেম্বর ২০২৫)-এ সর্বোচ্চ লেনদেনকারীকে পুরস্কৃত করা হয়েছে। গত রোববার আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিজয়ী গ্রাহক শাহরিয়ার আহমেদকে এমডি ইসলাম গার্মেন্ট লিমিটেড এ পুরস্কার হিসেবে এক লক্ষ টাকার গিফট ভাউচার তুলে দেন এমডি সৈয়দ মনসুর মোস্তফা এবং ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ডিএমডিরাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



