দুবাই-চট্টগ্রাম ফ্লাইটে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি স্বর্ণ জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) ও বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৫৬ লাখ টাকা। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।

সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তার পায়জামার বেল্ট এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা গলিত স্বর্ণ ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ২.১৬ কেজি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।