চকরিয়ায় জমজম হাসপাতালে চাঁদা দাবির অভিযোগ

Printed Edition

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়ায় বেসরকারি জমজম হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল বন্ধের ষড়যন্ত্র ও চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ গোলাম কবির লিখিত বক্তব্যে দাবি করেন, একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। দাবি পূরণ না হওয়ায় হাসপাতালের সুনাম ক্ষুণœ করতে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো বলেন, চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে এ হাসপাতালে স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা পাচ্ছেন। হাসপাতালটিতে ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত ২০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত সেবা দিয়ে থাকেন।