নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি’ দিবস উদ্যাপিত

Printed Edition

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে ‘বাংলাদেশ নৌবাহিনী জাহাজ-বানৌজা ঢাকার মাল্টিপারপাস হলে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি প্রধান অতিথি এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়াও সেমিনারে সমুদ্রবিষয়ক বিভিন্ন সংস্থার সদস্যরা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা, হাইড্রোগ্রাফি ও ওশানোগ্রাফি বিষয়ে বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এবং গবেষণা সংস্থার ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা সমুদ্র সম্পর্কিত তথ্যের যথাযথ ব্যবস্থাপনা ও কার্যকর আদান-প্রদানের মাধ্যমে সমুদ্র সম্পদের নিরাপদ, টেকসই ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়াও সামুদ্রিক গবেষণা, পরিবশে সংরক্ষণ, উপকূলীয় উন্নয়ন, মেরিন ডাটা ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর হাইড্রোগ্রাফিক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আইএসপিআর।