আল জাজিরা
যুদ্ধাপরাধ এবং ‘শিশুহত্যা’র অভিযোগে মার্কিন ও ইসরাইলি শীর্ষ নেতৃত্বের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান। তিনি স্পষ্ট বলেন, ২০২৫-২৬ সালে ইরানের ওপর চালানো আগ্রাসন, যুদ্ধাপরাধ ও শিশুহত্যার সাথে জড়িত অপরাধীদের দেশের আদালতের পাশাপাশি আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও জবাবদিহির আওতায় আনতে হবে। ইসরাইল ও মার্কিন নেতাদের বিভিন্ন প্রকাশ্য বক্তব্যই তাদের অপরাধের বড় প্রমাণ বলে তিনি দাবি করেন। ইরানের তৎকালীন প্রধান বিচারপতি আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি এবং শীর্ষ নেতাদের ১৯৮১ সালের বোমা হামলায় নিহত হওয়ার স্মৃতিচারণমূলক এক অনুষ্ঠানে এই বক্তব্য দেন খামেনি।



