চ্যাম্পিয়ন যাত্রাবাড়ী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ন্যূনতম ড্র দরকার ছিল ফ্রেন্ডস সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সাথে। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সেই ড্রই করেছে আরমান হোসাইনের দল। গোলশূন্যতে ড্র করে অপরাজিত চ্যাম্পিয়ন হলো এবারের সিনিয়র ডিভিশন ফুটবল লিগে। ১৫ খেলায় ৩৭ পয়েন্ট তাদের। কাল অন্য ম্যাচে কসাইটুলি ৩-১ হারায় টিএন্ডটিকে।