নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঈদগাহ ময়দানে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে পাঁচটি জামাত। সকাল ৭টায় প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো: মিজানুর রহমান। সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররমের খাদেম মুফতি মো: আব্দুল্লাহ, সকাল ১০টায় চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০:৪৫ টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। কোনো কারণে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো: শাহিদুল ইসলাম।
এ ছাড়া ঢাকার গেন্ডারিয়ার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার জামে মসজিদ সকাল সাড়ে ৭ টায়, দক্ষিণ মুগদা রসুলবাগ জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, মানিকনগর জহিরুদ্দিন আহমাদ জামিয়া ইসলামিয়া মাদরাসার ‘বায়তুল মামুর জামে মসজিদে’ সকাল ৭টায়, মান্ডা সোনা মিয়া রোড বাইতুন নূর জামে মসজিদে সকাল ৭টায়, রাজধানীর পূর্ব হাজীপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুড়া মাদরাসার মাঠ প্রাঙ্গণে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পুরাতন ঢাকার লক্ষ্মীবাজারের ঐতিহ্যবাহী মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এছাড়া লক্ষ্মীবাজার নূরানী জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
বরিশাল ব্যুরো জানায়, বরিশাল নগরীতে এবারের ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে সকাল ৮টায়। এই ঈদ জামাতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
এছাড়া বিভাগীয় এবং জেলা প্রশাসনের প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দও এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। এখানে মহিলাদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলে সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আকতার জাহান শিরিন জানিয়েছেন।



