দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেন, জিপিএ-৫ এর সংখ্যার গুরুত্ব না দিয়ে গুরুত্ব দিতে হবে মানসম্পন্ন পড়াশোনার। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় শিক্ষাব্যবস্থার দূরাবস্থা থেকে আমরা ভবিষ্যতে পরিত্রাণ পেতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দীন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কুলের অভিভাবক প্রতিনিধি বিল্লাল মিয়াজী। আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, বাহেরচর উচ্চবিদ্যালয়ের সভাপতি কামাল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, উপজেলা যুবদলের সদস্যসচিব রোমান খন্দকার, পরীক্ষার্থী তারিক হোসেন ও তানিসা আক্তার।



