ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রাজশাহী জোনের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত শনিবার রাজশাহী জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো: আলতাফ হুসাইন সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম। সম্মেলনে আরো বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: রফিকুল ইসলাম ও রাজশাহী জোনপ্রধান মো: মনিরুল ইসলাম। সম্মেলনে রাজশাহী জোনের অধীন শাখাগুলোর প্রধানরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।



