শাকপালা পার্ক আধুনিকায়নের ভিত্তি স্থাপন

উত্তরের ৫ জেলা নিয়ে বগুড়ায় সওজের ১১তম জোন উদ্বোধন

Printed Edition

বগুড়া অফিস

উত্তরের পাঁচ জেলা নিয়ে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) বগুড়া সড়ক জোন। এটি সওজের ১১তম জোন। বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা নিয়ে নতুন এই জোন অফিস স্থাপনের ফলে সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার কাজ এখন বগুড়া থেকেই পরিচালিত হবে। এতে দ্রুত কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনদুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শনিবার বগুড়া শহরের চারমাথা এলাকায় এই সড়ক জোনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি। নতুন এ সড়ক জোনের আওতায় পাঁচ জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালিত হবে। ফলে রংপুরে যাতায়াতের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি সড়ক উন্নয়ন কার্যক্রম আরো দ্রুত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরে সড়ক ভবনে বৃক্ষরোপণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

এর আগে সড়ক মন্ত্রী শহরের শাকপালা পার্কের আধুনিকায়নের ভিত্তিপ্রস্তর স্থাপনে করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি।

বগুড়া শহরের মানুষের বিনোদন ও অবসর কাটানোর অন্যতম পরিচিত স্থান হিসেবে দীর্ঘদিন ধরে শাকপালা পার্কের রয়েছে বিশেষ পরিচিতি। ২০০১-২০০৬ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগে পার্কটি তৈরি করা হয়। কিন্তু ২০ বছর অবহেলায় পার্কটির সৌন্দর্য নষ্ট করা হয়। এখানে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়। আজ সৃষ্ট এই পার্কের নতুন করে উন্নয়ন ও আধুনিকায়নের মধ্য দিয়ে এটি আবার শহরবাসীর অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পার্কের স্থান পরিদর্শন করেন। এ সময় সওজের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।