কবি আল মুজাহিদী স্মরণে বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় ‘কবিতা বাংলাদেশে’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিশোরকণ্ঠ সম্পাদক ও কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও গবেষক ড. মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন- কবি সোলায়মান আহসান, কবি হাসান আলীম, কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ, কবি শরীফ আবদুল গোফরান ও কবি নাসির হেলাল।
কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আখন্দের সঞ্চালনায় আলোচক ছিলেন- মুহাম্মদ আবদুল বাতেন, হারুন ইবনে শাহাদাত, ড. মোস্তফা মানোয়ার, আবেদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, ড. ফজলুল হক তুহিন, হাসিনা মমতাজ। কবি আল মুজাহিদীর কবিতা আবৃত্তি করেন মাহবুব মুকুল ও আরিফ হোসেন সবুজ। নিবেদিত কবিতা পাঠ করেন- শহীদ সিরাজী, নাসরিন ইসলাম শেলী প্রমুখ।
বক্তারা বলেন, একজনথ মুক্তিযোদ্ধা, বাংলার মৃত্তিকালগ্ন কবি এবং একজন সাহিত্য সম্পাদক হিসেবে বাংলা সাহিত্যে কবি আল মুজাহিদীর অবদান অনন্য। লেখক তৈরি এবং লালনের ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করে গেছেন। তার কাব্যচেতনার মূল প্রবণতা হচ্ছে গভীর দেশপ্রেম, মানবতাবোধ ও মানবপ্রেমের মিথষ্ক্রিয়া। বিজ্ঞপ্তি।



