ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিন টন ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ইসলামপুর এলাকা থেকে এসব জিরা জব্দ করা হয়। এ সময় জিরা পাচারে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল জব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা জিরার মূল্য ট্রকসহ প্রায় ৯৮ লাখ টাকা। ভারতীয় এসব জিরা ঢাকায় নেয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। জব্দ করা জিরা আখাউড়া কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরো জোরদার থাকবে বলেও তিনি উল্লেখ করেন।



