ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের NEO PAED Zone উদ্বোধন

Printed Edition

নবজাতক ও শিশুদের জন্য আরো নিরাপদ, আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে NEO PAED Zone উদ্বোধন করা হয়েছে। এ ইউনিটের উদ্বোধন করেন ল্যাবএইড গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা: এ এম শামীম। তিনি বলেন, নতুন এই উদ্যোগ নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক মান প্রতিষ্ঠার ক্ষেত্রে ল্যাবএইডের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে ল্যাবএইড ভবিষ্যতেও নিরাপদ, উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ দাউদ, কনসালট্যান্ট, চিকিৎসক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।