বগুড়া মহানগর জামায়াতের পেশাজীবী ইউনিটের তত্ত্বাবধায়ক ও দি ইবনে সিনা ন্যাচারাল হেলথ বিভাগের কর্মকর্তা আবু নোমান মোহাম্মাদ আব্দুর রহিম (৫৮) কিডনিজনিত রোগে গতকাল মঙ্গলবার ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা বগুড়া সদরের পীরগাছা বামুনিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বগুড়া অফিস।



