দিনাজপুর প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বলেন, ’২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান আমাদের বাকস্বাধীনতা ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার এক অনন্য অনুপ্রেরণা। যে বীর জুলাইযোদ্ধারা নিজেদের জীবনবাজি রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, ইতিহাস তাদের রক্তস্নাত অবদান কোনোদিন ভুলবে না।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহসভাপতি মো: ফারুক হোসেন, সহসাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক আবদুস সালাম, সদস্য মো: নূর ইসলাম, মো: ইসমাইল হোসেনসহ সংগঠনের সাধারণ সদস্যরা। আলোচনা সভায় বক্তারা গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং শহীদ ও আহত যোদ্ধাদের যোগ্য মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।



