আলজাজিরা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া তীব্র উত্তেজনার আবহেই চলতি সপ্তাহে দুই দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে মঙ্গল ও বুধবারে বেইজিংয়ে এই কূটনৈতিক সফর অনুষ্ঠিত হবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
উপসাগরীয় অঞ্চলের চলমান নিরাপত্তা পরিস্থিতি, জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সম্প্রতি সপ্তাহান্তে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এর আগে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার সঙ্ঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সুইজারল্যান্ডে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হলেও, সব উদ্যোগের মাঝেই অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়াতে থাকে।



