জাতীয় বাজেট নিয়ে বিজিসিসিআইর সেমিনার

Printed Edition

বাংলাদেশ-জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) রোববার ‘দ্য ওয়েস্টিন ঢাকা’র বলরুম-১ ও ২-এ ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের ওপর প্রভাব’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের সেমিনারের আয়োজন করে। বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতির ওপর সদ্য ঘোষিত জাতীয় বাজেটের প্রভাব নিয়ে আলোচনার লক্ষ্যে আয়োজিত এই সেমিনারে নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কর বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বাংলাদেশে নিযুক্ত ফেডারেল রিপাবলিক অফ জার্মানির দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান (চার্জ ডি’অ্যাফেয়ার্স) আনজা কার্স্টেন প্রধান অতিথি হিসেবে এই সেমিনারে উপস্থিত ছিলেন। তার বক্তব্যে তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি স্থিতিশীল, স্বচ্ছ ও ব্যবসা-বান্ধব রাজস্ব পরিবেশের গুরুত্বের ওপর জোর দেন। বিজ্ঞপ্তি।