গাজীপুরে ৪২০ ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেফতার

Printed Edition

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ী কলেজ গেট থেকে দুই মাদককারবারিকে গতকাল শুক্রবার গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা টেবলেট, মাদক বিক্রির নগদ এক লাখ ৫৭ হাজার ৯৫০ টাকা, ছয়টি মোবাইল ও দু’টি ট্যাব উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নলীপাড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে আনোয়ার হোসেন (৩৮) এবং কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকার মজিবর রহমানের ছেলে আবদুল মজিদ (৪০)।

জিএমপির কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কলেজ গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে যৌথ বাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তারা দীর্ঘ দিন ধরে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল।