কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার

Printed Edition

রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পারভীন আকতার গতকাল যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি তাকে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

পারভীন আকতার একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার। কর্মজীবনে তিনি পল্লী সঞ্চয় ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পারভীন আকতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।