বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা: মিল্টন হলে গতকাল ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসেুরেন্সের (আইকিউএসি) উদ্যোগে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ভিসি অধ্যাপক ডা: এফ. এম. সিদ্দিকী এর উদ্বোধন করেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে গুড ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ে ইথিক্যাল ইমপ্লিকেশনস, প্রিন্সিপলস অফ বায়োইথিকস অ্যান্ড পাবলিক হেলথ ইথিকসসহ তথ্য সমৃদ্ধ জ্ঞানলব্ধ বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন জন হপকিনস ইউনিভার্সিটির বুলুমবার্গ স্কুল অ্যান্ড পাবলিক হেলথের সিনিয়র অ্যাসোসিয়েট মো: হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা: নুরুন নাহার খানম। যৌথভাবে সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ডা: দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা: আবু সালেহ মো: আবু ওবাইদা। কর্মশালায় বিএমইউর ৩৭ জন ফ্যাকাল্টি অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তি



