ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে শুক্রবার হাতিরঝিলে প্রথমবারের মতো ‘অ্যাকাউন্টিং ডে রান-২০২৫’ সফলভাবে আয়োজন করেছে। ইভেন্টটির মূল প্রতিপাদ্য ছিল ‘ফিটনেস মিটস অ্যাকাউন্টিং’।
ঢাকা রিজিওনাল কমিটির (ডিআরসি) উদ্যোগে আয়োজিত এই সিগনেচার ইভেন্টে অংশগ্রহণ করেন প্রায় এক হাজার ৮০০ জন, যার মধ্যে ছিলেন ৩০০ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ৬০০ শিক্ষার্থী, ২০০ করপোরেট এক্সিকিউটিভ, ৫০০ সাধারণ রানার এবং ২০০ শিশু ও মা। মূল রেসটি ছিল দু’টি ভাগে- ৭.৫ কিমি প্রতিযোগিতামূলক দৌড় এবং ১ কিমি ফান রান শুধু শিশু ও মায়েদের জন্য।
৭.৫ কিমি রেস শুরু হয় সকাল ৬টা ৩০ মিনিটে এবং ১ কিমি ফান রান শুরু হয় সকাল ৭টা ৪০ মিনিটে। দৌড় শেষে অংশগ্রহণকারীদের জন্য ছিল রেড কার্পেট অভ্যর্থনা, দৃষ্টিনন্দন মেডেল এবং মজাদার ব্রেকফাস্ট, যেখানে পরিবেশন করা হয় স্যান্ডউইচ, স্যুপ, ইলেক্ট্রোলাইট ড্রিংক, আইসক্রিম ও অন্যান্য স্বাস্থ্যসম্মত খাবার।
ইভেন্টে শুধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেই নয়- ফ্রান্স, কানাডা, ভারত, মালয়েশিয়া ও সিয়েরালিয়ন থেকেও অংশগ্রহণকারী ছিলেন।
সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আইসিএবির প্রাক্তন সভাপতি মুহাম্মদ ফারহাদ হোসেন এফসিএ, এ এফ নেসারউদ্দিন এফসিএ, কাউন্সিল মেম্বাররা, ডিআরসি চেয়ারম্যান মাহমুদুর রহমান এফসিএ, ইভেন্ট ডিরেক্টর আসিফুর রহমান এফসিএ, ইভেন্ট কনভেনর এস কে মো: তারিকুল ইসলাম এফসিএ, ইভেন্ট চেয়ারম্যান মাকসুদুর রহমান এফসিএ, ডিআরসি সদস্য কামরুজ্জামান এফসিএ এবং সদস্যবৃন্দ।
উৎসবের আমেজ বাড়াতে উপস্থিত ছিলেন জনপ্রিয় এডুকেটর আয়মান সাদিক এবং আয়রনম্যান অ্যাথলেট শামসুজ্জামান আরাফাত।
রানাররা সিএ এলিট, সিএ অ্যামাচার, সিএ স্টুডেন্ট ও জেনারেল- এই চারটি বিভাগে অংশ নেন এবং প্রতিটি বিভাগে চ্যাম্পিয়ন, প্রথম রানার-আপ ও দ্বিতীয় রানার-আপ পুরস্কার ও ক্রেস্ট লাভ করেন। বিজ্ঞপ্তি।



