পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল বিশেষ সিন্ডিকেট (বাজেট) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: ওবায়দুর রহমান স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, শিক্ষা ও গবেষণা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য সর্বমোট ৪৬ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন। শিক্ষার মান উন্নয়নের জন্য সভায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, শিক্ষা ও গবেষণা খাতে সর্বোচ্চ মোট ১৬ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য জহির আহাম্মেদ, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য প্রফেসর ড. নিজামুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলি চৌধুরী, ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, শিক্ষা মন্ত্রণালয় মনোনীত সিন্ডিকেট সদস্য জহিরুল ইসলাম, চবির ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জহুরুল আলম, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, প্রমুখ। বিজ্ঞপ্তি।



