জাপানি উপদেষ্টার সাথে বৈঠক

১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যেই তৃতীয় টার্মিনালের প্রস্তুতি

Printed Edition
সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রীর সাথে জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক : নয়া দিগন্ত
সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রীর সাথে জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৬ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে। প্রয়োজনীয় সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা এইচ ই মি ইউএনও ইউশিমাসার সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের অবদান নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপান বাংলাদেশের অন্যতম পুরনো ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণেও জাপানি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নির্ধারিত সময়ে টার্মিনালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করতে তিনি জাপানের অব্যাহত সহযোগিতা কামনা করেন। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইউএনও ইউশিমাসা বাংলাদেশ-জাপান সহযোগিতা আরো জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, তৃতীয় টার্মিনাল প্রকল্পসহ চলমান বিভিন্ন উদ্যোগে জাপানের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।