জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচিকে আরো জোরদার করার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহা: মকবুল হাসান। তিনি বলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়া গেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।



