বাউফলে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলায় দোষীদের গ্রেফতারের দাবি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাউফল উপজেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খালিদুর রহমান। তিনি অভিযোগ করেন, সকালে বাউফল পাবলিক মাঠে প্রশাসনের অনুমতি নিয়ে নির্ধারিত আসনে বসা জামায়াত নেতাকর্মীদের ওপর সাবেক বিএনপি নেতা শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একদল কর্মী হামলা চালায়। পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতিনিধি ও জামায়াত নেতাদের লক্ষ্য করে অশালীন আচরণ ও গালিগালাজ করা হয়। একপর্যায়ে হাতাহাতিতে কালাইয়া ইউনিয়নের জামায়াত রুকন অহিদুজ্জামানসহ বেশ কয়েকজন আহত হন। খালিদুর রহমান এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা ও ‘পূর্বপরিকল্পিত’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘শহিদুল আলম তালুকদারের উপস্থিতিতেই তার কর্মীরা এই হামলা চালালেও তিনি তাদের নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখেননি।’