বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’র শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় স্থান পেয়েছে ড্যাফোডিল এআইয়ের ছয়টি প্রকল্প। কৃত্রিম বুদ্ধিমত্তা (অও), ইন্টারনেট অব থিংস (ওড়ঞ), রোবোটিক্স ও অটোমেশন প্রযুক্তিনির্ভর এসব উদ্ভাবন দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, সড়ক অবকাঠামো ও স্মার্ট অটোমেশনের মতো বাস্তব সমস্যা সমাধানে নতুন সম্ভাবনা তুলে ধরছে।
দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বিত অও, গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা নিয়ে অংশ নিয়েছে ড্যাফোডিল এআই (উধভভড়ফরষ অও)।
মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি ড্যাফোডিলের স্টল পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও গবেষণাভিত্তিক প্রকল্প সম্পর্কে অবহিত হন। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খান এবং ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মো: নূরুজ্জামান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শীর্ষ ৫০ উদ্ভাবনের তালিকায় স্থান পাওয়া ড্যাফোডিল এআইয়ের ছয়টি প্রকল্প হলো : দ্রুত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী যান উঁধষ-গড়ফব ঋজ ঠবযরপষব, আধুনিক স্বাস্থ্যসেবা প্রকল্প ঐঙগঊচওঞঅখ ঘঊঢটঝ, ডেস্ক কম্প্যানিয়ন রোবট চরশড়ইড়ঃ, অও-চালিত সড়ক ক্ষতি শনাক্তকরণ ব্যবস্থা চধা অহধষুঃরপং, ওড়ঞ ঝসধৎঃ অঁঃড়সধঃরড়হ এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষামূলক প্রযুক্তি, ঞযব অৎনড়ৎ ঠড়রপব ভড়ৎ গড়ঃযবৎং। অও ও ওড়ঞসহ আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এসব উদ্ভাবন বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তির কার্যকর প্রয়োগের সম্ভাবনা তুলে ধরছে। বিজ্ঞপ্তি।



