ক্রীড়া প্রতিবেদক
চলতি ডিসেম্বরের ২৬ তারিখ শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৩ জানুয়ারি ২০২৬ পর্দা নামবে বিপিএলের। ২০২৫-২৬ মৌসুমে এই টুর্নামেন্টে অংশ নেয়ার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যে বাছাই করেছে ১৫ জন পাকিস্তানি ক্রিকেটারকে। ৯ জন ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
১৫ জন পাকিস্তানি ক্রিকেটারের মধ্যে ১১ জনের সাথে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা হলেন- সায়েম আইয়ুব, মোহাম্মদ আমির, আবরার আহমেদ, উসমান খান, খাজা নাফে, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, সুফিয়ান মুকিম, আকিফ জাভেদ, মোহাম্মদ নাওয়াজ ও সাহিবজাদা ফারহান। বাকি চারজন ইহসানুল্লাহ, হায়দার আলি, মোহাম্মদ আখলাক ও জাহানদাদ খানকে গত ৩০ নভেম্বর নিলামের মাধ্যমে দলগুলো কিনে নিয়েছে।
আর যে ৯ জন ক্রিকেটারকে বিপিএলে খেলার জন্য পিসিবি ছাড়পত্র দিয়েছে তারা হলেন- মোহাম্মদ নাওয়াজ, হুসেইন তালাত, ইহসানুল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফে, সালমান ইরশাদ, ফাহিম আশরাফ ও সাহিবজাদা ফারহান।
ইহসানুল্লাহ ও হায়দারকে এবার বিদেশী খেলোয়াড়দের ক্যাটাগরি ‘সি’ কোটা থেকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস।



