ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৯টি জোন ও চারটি করপোরেট শাখার ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খান সম্মেলনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টররাসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ৯টি জোনের জোনপ্রধান ও চারটি করপোরেট শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। মো: ওমর ফারুক খান সভাপতির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাকালীন দু’টি স্লোগান ছিল ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত এবং কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক যা আজও আমাদের পথচলার মূল আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। আমদানি-রফতানিসহ ব্যবসা সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর রেমিট্যান্স সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরো ভূমিকা পালন করার নির্দেশনা দেন তিনি। বিজ্ঞপ্তি।
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
Printed Edition



